‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’

বাগেরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ০৬:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০৬:৩৫

ফাইল ছবি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবনের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাদশা বলেন, ‘শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে।’ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অবিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন,  সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মানিক হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ইউপি সদস্য সাইদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোস্তফা জামান প্রমুখ।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম