বিজিবির জন্য ভারত থেকে আনা হলো ১৮টি প্রশিক্ষিত কুকুর

বেনাপোল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৭, ১৮:২০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:২০

বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’র জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি ভারতীয় কুকুর। ছয়মাসের ডগ স্কোয়ার্ড ট্রেনিং শেষে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেন শনিবার দুপুরে কুকুরগুলো নিয়ে আসেন।

ভারত থেকে আনা ১৮টি প্রশিক্ষিত কুকুর ভারতের মধ্যপ্রদেশ ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি সদস্যদের এসব কুকুর নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ভারতীয় ৩২ হাজার রূপিতে এক একটি কুকুর কেনা হয়েছিলো।

যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুরকে সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান পণ্য জব্দ করার কাজে নিয়োজিত করা হবে। সীমান্তবর্তী বিভিন্নস্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের