মা-বাবাকে কুপিয়ে সাবেক স্ত্রীকে অপহরণ!

বাগেরহাট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১১:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:৫৯

অপহরণ বাগেরহাটের শরণখোলায় মা-বাবাকে কুপিয়ে তাদের মেয়েকে (১৯) অপহরণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার রাজৈর গ্রামে দুলু গাজীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত দুলু গাজী ও তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।

আহত দুলু গাজী বাংলা ট্রিবিউনকে জানান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রায়েন্দা বাজারের পিংকি সবুর ও তার ছেলে সজিবের নেতৃত্বে ২০ জনের একটি সংঘবদ্ধ দল গভীর রাতে তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এর পর তার মেয়ে ফাতেমাতুজ্জোহরা শান্তাকে (১৯) অপহরণের চেষ্টা চালায়। তখন তিনি (দুলু গাজী) ও  তার স্ত্রী আঞ্জুমানারা বেগম (৪৫) সন্ত্রাসীদের বাধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং শান্তাকে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পেয়ে রাতেই থানা পুলিশ ঘটাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পুলিশ  রায়েন্দা লঞ্চঘাট থেকে খেয়া মালিক ডালিম ও পিংকি হোটেলের ম্যানেজার সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হবে।

শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, ‘শান্তার সঙ্গে সম্প্রতি সজিবের বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা হামলা ও অপহরণের ঘটনা ঘটায়। অপহৃতকে উদ্ধার এবং পিংকি সবুর ও তার ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন- 


জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম