সুন্দরবনের বনদস্যু নোয়া বাহিনীর ১২ সদস্য কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ০০:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০০:৫৮

কারাগার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নোয়া বাহিনীর ১২ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে তাদের বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক গৌতম মল্লিক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার রাতে র‌্যাব-৮ এর ডিএডি মো. জিয়াউল হক বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে বনদস্যু নোয়া বাহিনীর প্রধানসহ ১২ জনের নামে মংলা থানায় মামলা করেন।
কারাগারে পাঠানো সুন্দরবনের বনদস্যুরা হলেন, নোয়া বাহিনীর প্রধান বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মো. মানজুর মোল্লা রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮), মো. ইউনুস শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০), মো. মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮), মো. মোশারেফ হোসেন (৩৭) ও মো. আল আমিন সিকদার (৫০)। তাদের বাড়ি বাগেরহাট জেলার মংলা ও শরনখোলা থানায়।
গত শনিবার (৭ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ২৫টি অস্ত্র ও এক হাজার ১০৫টি গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের বনদস্যু নোয়া বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যু স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে। পরে তাদের শনিবার রাতে কড়া নিরাপত্তায় মংলা থানায় নিয়ে আসা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম