কেসিসির কাউন্সিলর জামায়াত নেতা হেলাল গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৭, ১৯:১৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:২০

কেসিসির কাউন্সিলর জামায়াত নেতা হেলাল গ্রেফতার খুলনা মহানগরীর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে ‍পুলিশ। শনিবার বিকালে বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লবণচরা থানার সেকেন্ড অফিসার মো. সাইদুর রহমান বলেন, বিকাল ৩টার দিকে কাউন্সিলর জাহাঙ্গীর হোসাইন হেলাল সিটি কর্পোরেশনের কাজে বান্দাবাজার এলাকায় যান। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ ও ১৬ সালে দু’টি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসাইন হেলালের বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক