নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে আজ: সুলতান পদক পাচ্ছেন শিল্পী হাশেম খান

নড়াইল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১০:৪২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১০:৪২

এস এম সুলতান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে রবিবার (১৫ জানুয়ারি) বিকাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সুলতান মেলা’। রবিবার মেলা শুরু হলেও সোমবার (১৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

মেলাকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা প্রশাসন ও  সুলতান ফাউন্ডেশন যৌথভাবে মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসবসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ১০০টি ষ্টল বসেছে। সুলতান ফাউন্ডেনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলাকে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মেলায় স্পন্সর করেছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এবারে নড়াইলের‌ কৃতি সন্তান ডা. নীহার রঞ্জন গুপ্ত, চারণ কবি ও একুশে পদক প্রাপ্ত কবিয়াল বিজয় সরকার, জারি সম্রাট মোসলেম উদ্দিন, বীরশ্রেষ্ট নূর মোহম্মদ, সুরকার কমল দাস গুপ্ত ও চিত্রশিল্পী এসএম সুলতানের জীবন ও কর্ম নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  এবার সুলতান পদক পাচ্ছেন খ্যাতিমান চিত্রশিল্পী হাশেম খান । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি মেলার সমাপনি দিন ২১ জানুয়ারি  বিকেলে শিল্পী হাশেম খানকে এ পদক পরিয়ে দেবেন।

শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে সুলতান মেলা উদযাপিত হয়ে আসছে। ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে শীতকালে আনা হয়।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সরকারের রেসিডেন্ট অব আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান এবং ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মননা পান।১৯৪৬ সালে ভারতের শিমলায় তার একক চিত্র প্রদর্শনী, লাহোরে ১৯৪৮ সালে, করাচিতে ১৯৪৯ সালে, লন্ডনে ১৯৫০ সালে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৯৭৬ সালে এবং ঢাকায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে ১৯৮৭ সালে তার চিত্র প্রদর্শিত হয়। এছাড়া দেশ-বিদেশে বহুবার তার ছবি প্রদর্শিত হয় যা সবার নজর কাড়ে। ১৯৯৪ সালে ১০ অক্টোবর মহান এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

/এফএস/ 

আরও পড়ুন- 


যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান