খুলনায় ঘরে ঢুকে কলেজ শিক্ষককে খুন

খুলনা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৮

 

প্রভাষক চিত্তরঞ্জন বাইন খুলনা মহানগরীর আমতলা মোড় এলাকায় চিত্তরঞ্জন বাইন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে শ্বাসরোধে হত্যার পর ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে গ্রিল কেটে ওই শিক্ষকের ঘরে ঢুকে দুর্বৃত্তরা।

চিত্তরঞ্জন বাইন খুলনার কৈয়া এলাকার শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সময় চিত্তরঞ্জন বাসায় একই ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।

সদর থানার এসআই  বিকাশ চন্দ্র মজুমদার বলেন, আমতলা মোড় এলাকার ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন চিত্তরঞ্জন বাইন। দ্বিতল বাড়ির নিচতলায় তিনি পরিবারসহ বসবাস করতেন। সম্প্রতি তার স্ত্রীসহ সন্তানরা সাতক্ষীরার পৈত্রিক ভিটায় বেড়াতে যান। শনিবার রাতে প্রভাষক চিত্তরঞ্জন একাই বাসায় ছিলেন। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায় এবং চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় দেখা যায়। ঘরের পেছনের দিকের গ্রিল কাটা অবস্থায় দেখা গেছে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে গত রাতের যেকোনও সময় চোরেরা গ্রিলকেটে বাসায় ঢুকে ওই শিক্ষককে বেঁধে শ্বাসরোধে হত্যার পর ফাঁকা বাসার বিভিন্ন স্থানে রাখা মূল্যবান সামগ্রী নিয়ে যায়। নিহতের স্ত্রী খবর পেয়ে দুপুরেই বাসায় ফিরেছেন।’

আরও পড়ুন:
লোকবল সংকটে ফরেনসিক মেডিসিন বিভাগ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী