ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়েছে বখাটেরা, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:০৬

আহত মুক্তিযোদ্ধ ইউনুছ আলী ঝিনাইদহের সদরে ইউনুছ আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেছে তিন বখাটে। তাকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় হিল্লোল নামে একজনকে আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহম্মেদ বলেন, ‘দুপুরে ভুটিয়ারগাতি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার দুই সহযোগী আমার কাছে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার চায়। এ সময় তারা স্থানীয় ইনতাজ আলী (যিনি মুক্তিযুদ্ধের সময় মারা যান গিয়েছিলেন) কেন মুক্তিযোদ্ধাদের তালিকায় জানতে চায়।  এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আমি তাদের তালিকার দিতে অস্বীকার করলে বাহিরে গিয়ে তারা মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। পরে ইউনুস আলীর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়।’

আহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় মুক্তিযোদ্ধা অফিসের ভেতর থেকে হিমেল ও তাসেরসহ তিনজন বখাটে আমাকে বাঁশ দিয়ে মারধর করে।’

ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘দুপুরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় হিল্লোল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের