যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ০১:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ০১:১৩

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহ এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম আরিফা খাতুন (২৬)। পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার প্রচার করেছে তার স্বামী ও পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরিফা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহ গ্রামে সুজন হোসেনের স্ত্রী।
নিহতের ভাই সেলিম হোসেন অভিযোগ করেন, বেশ কিছুদিন আগে থেকে ভগ্নিপতি সুজন এক লাখ টাকা যৌতুকের জন্য তার বোন আরিফাকে চাপ দিচ্ছিল। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার দুপুরের দিকে বাবার বাড়ি থেকে যৌতুকের এক লাখ টাকা আনার জন্য আরিফার ওপর ফের চাপ দেয় সুজন। কিন্তু আরিফা তার কথামত বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে সুজন। পরে তার বোনের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করার প্রচার চালায় সুজন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার বোন আরিফা মারা যায়। এ ঘটনার পর তার বোনের স্বামী ও শশুর হাসপাতাল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোল্যা ফিরোজ হোসেন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম