প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, ‘দেশের বাইরে যত বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব বেশি। কারণ বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া উন্নতি সম্ভব নয়। ভবিষ্যতের যে সমাজ গড়ে তোলার স্বপ্ন আমরা দেখি তার জন্যও বিজ্ঞান চর্চা জরুরি।’
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ সদর আসনের এমপি ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ।
এর আগে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন এবং কেক কেটে দিবসের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত পিঠা উৎসব ঘুরে দেখেন।
/এফএস/
আরও পড়ুন-








