মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজনকে হত্যার মামলা: চার্জ গঠনের শুনানি ফের পেছালো

মাগুরা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:০৭

মায়ের কোলে শিশু সুরাইয়া মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও মমিন ভুইয়া নামের একজনকে হত্যার মামলায় চার্জ শুনানির দিন আবার পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি এ শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত। ২৫ জানুয়ারি বুধবার এ মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

অ্যাড. আবু বকর, এপিপি জানান, মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান অনুপস্থিত থাকায় তার পক্ষে তিনি চার্জ শুনানির জন্য আদালতে সময় আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

একইসঙ্গে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সেন, জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তোতা ও আয়নাল শেখের পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন শুনানির দিনও ধার্য ছিল।

এর আগেও রাষ্ট্রপক্ষ চার্জ গঠনের শুনাজির জন্য সময় নিয়েছিল। যে কারণে বিজ্ঞ বিচারক শেষবারের মত আগামী ২৭ ফেব্রুয়ারি চার্জ গঠন শুনানি ও আসামিদের অব্যাহতির শুনানির  দিন ধার্য করেছেন বলে জানান সুমন সেনের আইনজীবী অ্যাডভোকেট রতন মিত্র জীবন।

বুধবার এ মামলার চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে জামিনে থাকা ১৩ জন, জেল হাজত থেকে তিন জন আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। অপর এক আসামি আজিবর শেখ এর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

অপরদিকে মামলার বাদী রুবেল ভুইয়া এবং মায়ের গর্ভে থাকা অবস্থায় গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও মা নাজমা বেগমও আদালতে হাজির হয়েছিলেন।

উল্লেখ্য ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংর্ঘষে  মোমিন ভুইয়া নামের একজন নিহত এবং ৮ মাসের গর্ভবতী নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। ওই দিন রাতেই মাগুরা সদর হাসপাতালে মাতৃগর্ভ থেকে গুলিবিদ্ধ কন্যা সুরাইয়া জন্ম নেয়।  এই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে শিশুকন্যা সুরাইয়া ও মা নাজমা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 

আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম