সার্চ কমিটির ৬ জনই নিরপেক্ষ: তথ্যমন্ত্রী

যশোর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ২২:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২২:৪৯

সার্চ কমিটির ৬ জনই নিরপেক্ষ: তথ্যমন্ত্রী সার্চ কমিটিতে যে ৬ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দিয়েছেন তারা নিরপেক্ষ ব্যক্তি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ওই ৬ জন সাংবিধানিক পদের অধিকারী। তারা স্বাধীনভাবেই কাজ করবেন।’ বুধবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন। দুষ্কর্মের অভিযোগ থেকে পরিত্রাণ পেতেই তিনি সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করছেন।’ তিনি আরও বলেন, ‘তার উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন। আর অস্বাভাবিক সরকার এলে তিনি তার দুষ্কর্মের বিচার থেকে পরিত্রাণ পাবেন বলে মনে করছেন। কিন্তু তার এ খেলা চলবে না। যথাসময়ে নির্বাচন হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার। গণমাধ্যম এখন অনেক স্বাধীনতা ভোগ করছে। এটা এ সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, এর বিকাশেও সরকার বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে সংকুচিত করা হচ্ছে বলে বিভিন্ন গোষ্ঠী যে তথ্য দেয়, তার সঙ্গে বাস্তবের মিল নেই।’

তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘টেকসই উন্নয়ন, মধ্যম আয়ের দেশ, পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক উন্নয়নের যাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ সহযোগী বলে আমরা মনে করি। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ সময়ে কাজ শুরু করা হবে।’

সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে  প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও জুয়েল মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম