সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন মঙ্গলবার (৩১ জানুয়ারি) যশোরের বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করেছেন। এ সময় সীমান্তে চোরা চালান প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈধ পথে গরু আসলে আমাদের কোনও সমস্যা নেই। তবে চোরাচালান করা যাবে না। নারী ও শিশু পাচার, অস্ত্র ও মাদক পাচার বন্ধের ব্যাপারে আমাদের কড়াকড়ি থাকবে।’
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিজিবি মহাপরিচালক বেনাপোল পুটখালী সদর ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সীমান্ত পরিদর্শন ছাড়াও তিনি পুটখালী ক্যাম্পে একটি ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন।
/এফএস/
আরও পড়ুন-
‘আর কত মানুষ মারলে গণহত্যা হবে?’
বিশেষ আনসার: প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় ১৭ বছর পার








