নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শুধু তারিখ দেয়: ওবায়দুল কাদের

বাগেরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:১০

বাগেরহাটে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সংলাপের রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। তারপরও মহামান্য রাষ্টপতি সবার সঙ্গে সংলাপ করেছেন। সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের কোনও লোক সার্চ কমিটির মেম্বার হয়নি। তারপরও বিএনপির ‘মানি না মানবো না’। ওরা ১৪ সালের নির্বাচনের পরও মানি না মানবো না বলেছিল। তারপর শুরু করল পেট্রোলবোমা। ঘুমিয়ে থাকা শিশুকেও তারা পেট্রোল বোমা মেরে হত্যা করেছে। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন শুধু আন্দোলনের ডেট ( তারিখ) দেয়।’ 

মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে এখন আর জনগণ নাই। তাই তারা আন্দোলন করতে সাহস পায় না। নানাভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করে। কিন্তু কোনও কিছুতেই দেশের অগ্রযাত্রায় বাধা দিতে পারছে না। তারা পদ্মা সেতুতে বাধা দিতে নানা ষড়যন্ত্র করেছিল। কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যথাসময়েই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। যে বিশ্বব্যাংক এক সময় চুরির কলঙ্ক দিয়েছিল তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।’

বিএনপিকে মরা গাঙয়ের সঙ্গে তুলনা করে বলেন, ‘মরা গাঙয়ে আর জোয়ার আসে না।’ বাগেরহাটে আ. লীগের প্রতিনিধি সভা

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তৃতা করেন, বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, বাগেরহাট -৩ আসনের সাংসদ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সাংসদ অ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভায় জেলার ৯টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির প্রতিনিধিরা উপিস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


বিশেষ আনসার: প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় ১৭ বছর পার

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের