মর্নিংওয়াকে বেরিয়ে গৃহবধূ গুলিবিদ্ধ

যশোর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫

Jessore Housewife Pic

যশোরে শান্তা বেগম (৩০) নামে এক গৃহবধূ  মর্নিংওয়াকে বেড়িয়ে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের পুরাতন কসবা ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত শান্তা শহরের পালবাড়ি এলাকার তরিকুজ্জামান সুমনের স্ত্রী।

প্রাথমিক অবস্থায় শান্তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই কাইউম মুন্সি জানান, বুধবার ভোরে শান্তা মর্নিং ওয়াকের জন্যে বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।

হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স নাজমা সুলতানা জানান, শান্তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ডা. জাহাঙ্গীর আলম তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা চলছে।

আরও পড়তে পারেন : গাইবান্ধায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম