মাগুরায় একটি সড়ক ও ভবন থেকে রাজাকারের নামফলক অপসারণ

মাগুরা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১১

রাজাকার চাঁদ আলী শিকদারের নামফলক ভেঙে ফেলা হয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনসহ দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর এলাকায় রাজাকার চাঁদ আলী শিকদারের নামে করা একটি সড়ক এবং বিনোদপুর ডিগ্রি কলেজের একটি ভবনে তার নাম সম্বলিত ফলক অপসারণ করা হয়েছে।

রবিবার বিকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেনের নেতৃত্বে ফলক দুটি থেকে তার নাম মুছে দেওয়া হয়।

তিনি জানান, হাইকোর্ট গত বছরের ৬ ডিসেম্বর এক নির্দেশনার মাধ্যমে পরবর্তী ৬০ দিনের সময় বেঁধে দিয়ে  দেশের যেকোনও জায়গায় স্বাধীনতা বিরোধীদের নামে করা সড়ক বা যেকোনও ধরনের স্থাপনার নামফলক ভেঙে দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই বিনোদপুর থেকে বাবুখালি হয়ে ঘুল্লিয়া পর্যন্ত রাস্তা এবং বিনোদপুর ডিগ্রি কলেজের একটি ভবনে থাকা রাজাকার চাঁদ আলি শিকদারের নাম সম্বলিত ফলক অপসারণ করা হয়েছে।

মাগুরায় একটি সড়ক ও ভবন থেকে রাজাকারের নামফলক অপসারণ তবে, সোমবার  (৬ ফেব্রুয়ারি ) এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা শহরের মোখলেসুর রহমান (এম আর) সড়ক শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে নতুন বাজার এলাকা পর্যন্ত হাবিবুর রহমান সড়ক এবং পৌরসভার অধীন এলাকার আবালপুর এলাকার ওয়াজেদ আলি খান সড়ক-এর নামফলক অপসারণে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি ‘আদালতের নির্দেশ অমান্য করে মাগুরায় সড়কের নামফলকে স্বাধীনতা বিরোধীদের নাম’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হয়।

/বিটি/

আরও পড়ুন:

আদালতের নির্দেশ অমান্য করে মাগুরায় সড়কের নামফলকে স্বাধীনতা বিরোধীদের নাম 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম