কুষ্টিয়া ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩১

আতিকুর রহমান কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আতিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। সোমবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া শহরের রোকেয়া ভিলা নামে ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শারীরিক অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে তিনি একটি চিরকুটে উল্লেখ করেছেন।
আতিকুর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার পাইকগাছা গ্রামের দেলবার হোসেনের ছেলে।
পুলিশ ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, সোমবার বিকাল ৪টার দিকে মেস থেকে আতিকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের রডের সঙ্গে মাফলার দিয়ে আতিকুরের গলায় ফাঁস লাগানো ছিল। লাশ উদ্ধারের সময় তার রুম খোলা অবস্থায় ছিল। আতিকুরের পড়ার টেবিল থেকে একটি তিন পৃষ্ঠার চিরকুট পাওয়া গেছে।
ছাত্রবাসের শিক্ষার্থীরা জানান, আতিকুর দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিল।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, হতাশা ও শারীরিক অসুস্থতার কারণে আতিক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে একটি নোট লিখে গেছেন তিনি। তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের