অস্ত্র হাতে ফেসবুকে লাইভ করা সেই যুবলীগ নেতা জেলহাজতে

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৫

আবু ওবাইদা শাফি রাস্তায় অস্ত্র হাতে ফেসবুকে লাইভ করা কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের নেতা আবু ওবাইদা শাফিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা থানার তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি খোকসা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মির্জা মাসুদুজ্জামান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কুষ্টিয়া জেল সুপার মকলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আবু ওবাইদা শাফিকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমান সে জেলহাজতে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাতে যুবলীগ নেতা আবু ওবাইদা শাফি তার সর্মথকদের নিয়ে দেশীয় অস্ত্র হাতে খোকসা বাজারে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ ও খোকসা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তকে মারধর করার জন্য অবস্থান নিয়েছে বলে ভিডিও লাইভে প্রচার করেন।

এঘটনায় ২৫ জানুয়ারি রাতে স্থানীয় এমপি আব্দুর রউফের খালাতো ভাই এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাদী হয়ে যুবলীগ নেতা আবু ওবাইদা শাফিসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে খোকসা থানায় একটি মামলা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম