বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৫

মোটরসাইকেল দুর্ঘটনা বাগেরহাটের ফকিরহাটে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাক ও চালককে গ্রেফতার করেছে।
নিহতরা হলেন- ওসমান (৩৫) ও সোহাগ (৩২)। আহত ব্যক্তির না হায়দার (৩১)। এরমধ্যে ওসমান মংলা পৌর যুবলীগের সদস্য। এদের সবার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বলেন, বাগেরহাট থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ওসমান ও সোহাগ দুজন ঘটনাস্থলে নিহত ও অপরজন গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহীরা মংলা থেকে খুলনায় যাচ্ছিলেন। স্থানীয় লোকজন হায়দারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
মংলা উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান জসিম বলেন, ওসমান আলী মংলা পৌর যুবলীগের সদস্য। তিনি তার ব্যক্তিগত কাজে মংলা থেকে মোটরসাইকেলে করে খুলনায় যাচ্ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম