নারী নির্যাতনের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজড

যশোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫

যশোর

নারী নির্যাতনের অভিযোগে যশোরের বাঘারপাড়ার থানার ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহাম্মদ জানান, ওই পুলিশ কর্মকর্তাকে ক্যাম্প থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

এক নারীকে ধর্ষণের চেষ্টা, অপমান সইতে না পেরে এক স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টাসহ নানাবিধ অভিযোগ রয়েছে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে। এসব কারণে তাকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এএসআই  জাহাঙ্গীর আলম  বেশ কিছুদিন ধরে এক নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার কুপ্রস্তাবে রাজি হননি ওই নারী। গত ৪ ফেব্রুয়ারি গভীররাতে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন এএসআই  জাহাঙ্গীর। ওই নারীর স্বামীকে ঘুম থেকে তুলে অন্যস্থানে নিয়ে যায় এএসআই  জাহাঙ্গীরের সহযোগীরা। এরপর এএসআই  জাহাঙ্গীর ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন।

পরদিন ওই নারী বাঘারপাড়া থানায় অভিযোগ করতে যান। তখন তার মামা শ্বশুর বড় ভিটাবল্লা গ্রামের আবুল কাসেম উপযুক্ত বিচারের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

অভিযোগে আরও জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি বিকালে ভিটাবল্লা গ্রামের আজিজুর রহমানের মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া রুমিচা পারভিন ও তার বান্ধবী একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে টুকটুকি বাড়ির পাশে গল্প করছিল। এ সময় তাদের সঙ্গে ছিলেন একই গ্রামের আজিম মোল্লার ছেলে জাকির হোসেন। কোনও কারণ ছাড়াই ওই তিনজনকে জাহাঙ্গীর আলম  আটক করে ফাঁড়িতে নেন। সেখানে রুমিচাকে উদ্দেশ করে নানা কুকথা বলেন তিনি। অনেক দেনদরবারের পর চার হাজার টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান অভিভাবকরা। অপমান সইতে না পেরে বুধবার সকালে রুমিচা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এসব বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহাম্মদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার জানান, নারী নির্যাতনের মৌখিক অভিযোগ পেয়ে ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এএসআই  জাহাঙ্গীর আলমকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম