কোনও রাজাকারকে সিইসি করা না হলে বিএনপির মন ভরবে না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের একদিনের মাথায় কাজের নমুনা না দেখেই নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করার বক্তব্য দুঃখজনক ও গণতন্ত্রের জন্য হতাশাজনক। বিএনপির আসল উদ্দেশ্য নির্বাচন নয়। একটা উছিলা তৈরি করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা এবং দেশের সংবিধানকে বিপর্যস্ত করে ফেলা। এটি একটি চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একজন রাজাকারকে নির্বাচন কমিশন প্রধান না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির মন ভরবে না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার সুরাহা না হওয়া ও প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে না পারার ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি এখনও আশাবাদী সাগর-রুনির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের বিচারের সম্মুখীন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

/এফএস/

আরও পড়ুন- 


বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান