কয়রায় ১০৭ ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত

খুলনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

খুলনা খুলনার কয়রা উপজেলায় ১০৭ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা হয়েছে। এছাড়া অনলাইনে নতুনভাবে আবেদনকারীর মধ্যে পাঁচজনকে তালিকাভুক্ত হয়েছে।

কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। যাচাই বাছাই শেষে রবিবার রাতে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ৬৭ জনকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার তথ্য জানানো হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কয়রা উপজেলা পরিষদে সাত সদস্য বিশিষ্ঠ যাচাই বাচাই কমিটি তালিকাভুক্ত  মুক্তিযোদ্ধা এবং অনলাইনে আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই করে। কমিটির সদস্য সচিব কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল আলম জানান, কয়রা উপজেলায় তালিকা চূড়ান্ত করার জন্য ১৬৯ জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই করা হয়। এর মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হওয়ায় ৬২ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় অপর ১০৭ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য অনলাইনে আবেদন করা ১৬১ জনের মধ্যে যাচাই বাচাই শেষে পাঁচজনকে তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে কয়রা উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়াল ৬৭ জন।

/বিটি/

আরও পড়ুন:
এমপির দাবি মেয়ের বয়স ১৯, কাগজপত্র বলছে ১৫!

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম