জামিরের যাবজ্জীবন: চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪১

জামির উদ্দীনের রায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এ কারণে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার প্রধান পাঁচটি রুটের বিভিন্ন স্থানে শ্রমিকদের খণ্ড খণ্ড অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তারা আলোচনা সাপেক্ষে দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এ সংকট নিয়ে যেকোনও সময় ইউনিয়নের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠক থেকেই মূলত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
চালক জামিরের নিঃশর্ত মুক্তি না দিলে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি পরিবহনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আলোচিত এ মামলায় বুধবার (২২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির উদ্দীনের যাবজ্জীবণ কারাদণ্ডাদেশ দেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম