পুটখালী সীমান্তে ১৮ নারী-পুরুষ ও শিশু আটক

বেনাপোল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩২

যশোর যশোরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে ৫ নারী, ৪ পুরুষ ও ৯ শিশু রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পুটখালী চরের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন পুটখালী সীমান্তের চরের মাঠ দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশু ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার কৃষ্ণ ১৮ নারী পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, পুটখালী বিজিবি সদস্যরা ১৮ জন নারী- পুরুষ ও শিশু থানায় হস্তান্তর করেছেন। শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 

নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম