সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ১২:৩৪আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৩:১২

বন্দুকযুদ্ধ পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র‌্যাব-৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছে। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কামান্ডার বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল বলে নিশ্চিত করেছে র‌্যাব।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর বাংলা ট্রিবিউনকে জানান, সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে র‌্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান শুরু করলে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি হয়।
তিনি আরও জানান, আধা ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের পর বনের ভেতর থেকে গুলির শব্দ থেমে গেলে র‌্যাব ওই এলাকায় তল্লাশি শুরু করে। এ সময় এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনের জেলেরা নিহত বনদস্যুর লাশ শামসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল বলে শনাক্ত করে।

নিহত বনদস্যুর লাশ ও গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম