খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু

খুলনা প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ০৫:৪৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ০৫:৫৬

খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু লোক সংগীতের সম্রাট আব্বাসউদ্দীনের নামানুসারে খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করা হয়।

আব্বাস উদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু বলেন, ‘লোকজ সংস্কৃতির বিকাশ ও চর্চা বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এ বছরও লোক উৎসবের আয়োজন করেছে খুলনার আব্বাসউদ্দীন একাডেমি। উৎসব চলবে রবিবার পর্যন্ত।’ 

তিনি আরও বলেন, ‘শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে ছোটদের লোকজ অনুষ্ঠান, ৬ টা ১৫ মিনিটে খুলনার লোক সংস্কৃতির চর্চা ও বিকাশ বিষয়ক সেমিনার হবে। সেমিনারে বিভূতি ভূষন মণ্ডল প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রধান আলোচক থাকবেন মুস্তাফা জামান আব্বাসী। এছাড়া আলোচক থাকবেন অচিন্ত্য কুমার ভৌমিক। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার শেষ দিন বিকেল ৫টায় ছোটদের লোকজ অনুষ্ঠান, সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে আলোচনা, সম্বর্ধনা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাস উদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু। পরে ছোটদের লোকজ সংগীত, আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম