কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৪৮

কুষ্টিয়া প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১০:২৭আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:২৭

হাসপাতালে ভর্তি করা আহত ব্যক্তিরা কুষ্টিয়ার মিরপুরে যাত্রিবাহী বাস খাদে পড়ে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবদুল মজিদ ও উমেদ আলী। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার জানান, রংপুরের কুড়িগ্রাম থেকে একটি বাস অর্ধশতাধীক যাত্রী নিয়ে পিরোজপুরে একটি মাহফিলে যাচ্ছিল। পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে অপর আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি-তদন্ত) আক্তারুজ্জামানও এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ৪৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। এত রোগী একবারে আসায় সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

/এফএস/



নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম