সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ সহযোগীসহ বিদ্যুৎ বাহিনীর প্রধান নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১০:১৬আপডেট : ১২ মার্চ ২০১৭, ১০:১৬

তালায় বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থী সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বিদ্যুৎ বাহিনীর প্রধান বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহা নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। সেখান থেকে দুটি ওয়ান শ্যুটারগান, চারটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিদ্যুতের স্বজনদের দাবি, তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাসান হাফিজুর রহমান জানান, রবিবার (১২ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে তালা উপজেলার রহিমাবাদ গ্রামের লক্ষণ দাসের আমবাগানে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর আসে কয়েকজন সন্ত্রাসী সেখানে বসে ডাকাতির জন্য শলাপরামর্শ করছে। খবর পেয়ে এসআই মোজাফফর ও এস আই নাজমুলের নেতৃত্ব পুলিশের দুটি দল সেখানে পৌঁছানোর পরপরই চরমপন্থীরা তাদের ওপর ককটেল হামলা চালায়। গুলিও ছোড়ে। পুলিশও এ সময় পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের পর সেখানে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যায়।

ওসি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে নিহতদের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে তালার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের কানাই বাছাড়ের ছেলে বিদ্যুৎ বাছাড় এবং সুজনসাহা গ্রামের নুর ইসলামের ছেলে শেখ তালহা। তিনি জানান, বিদ্যুৎ বাছাড় চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বিদ্যুৎ বাহিনী প্রধান। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও ৩টি অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। অপরদিকে নিহত তালহার বিরুদ্ধে রয়েছে একটি নাশকতার মামলা। আহত দুই পুলিশ সদস্য এএসআই সফিউজ্জামান ও কনস্টেবল নাজমুলকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুই ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এদিকে নিহতের ভাগনে বিশ্বজিৎ সরকারের দাবি, গত বুধবার সাতক্ষীরার তালা উপজেলা সুনশাহ দাশপাড়া গোপাল দাশের বাড়ি থেকে বিদ্যুতকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। আজ রবিবার সকালে জানতে পারলাম ‘বন্দুকযুদ্ধে’ সে নিহত হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

কুসিক নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী