নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত ৩

নাটোর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৫:০৮আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৫:০৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশু ছেলেসহ দুলাল (৪০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় শিশুর মাসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামসুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুলালের ছেলের নাম সিয়াম (৪)। দুলাল বনপাড়া পৌর এলাকার মালিপাড়ার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর জানান, বনপাড়া মিশন হাসপাতালে চিকিৎসার জন্য দুলাল, তার স্ত্রী নীলুফা খাতুন ও ছেলে সিয়ামসহ প্রতিবেশি মনোয়ারা খাতুন এবং মনোয়ারার তিন মাসের কন্যা হাফসা খাতুনকে নিয়ে একটি ভ্যান করে যাচ্ছিলেন। পথে বনপাড়া উপজেলার সামনে ভ্যানটি রাস্তা পাড় হওয়ার সময় পাবনা থেকে বনপাড়াগামী একটি পিকআপের ধাক্কায় ছেলেসহ দুলাল ছিটকে রাস্তায় পড়ে যান। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ছেলে সিয়াম নিহত ও অন্যরা আহত হয়। তাদের মধ্যে দুলালের কান দিয়ে রক্ত পড়তে থাকে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি জেনারেল হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় দুলালকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে দুলালের মৃত্যু হয়।

ওসি শামসুন নূর আরও জানান, এঘটনায় আহত ভ্যান চালাক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।  এ বিষয়ে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: জঙ্গিবাদ সমর্থনকারীরা দেশের শত্রু: শিল্পমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম