চুয়াডাঙ্গায় মলম পার্টির ৩ সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:৫৫

  চুয়াডাঙ্গায় মলম পার্টির ৩ সদস্য আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যবসায়ীদের অজ্ঞান করে ছিনতাই করার সময় মলম পার্টির ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়রামপুর কাঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বহুলিয়া গ্রামের রহিম সর্দ্দার (৪০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের  ফুল মিয়া (৩৮)ও নাটোর জেলার বাঘাদিয়াপাড়া উপজেলার কালিমপুর গ্রামের সানোয়ার হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা বাজারে মলম পার্টির ওই তিন সদস্য কৌশলে ব্যবসায়ীদের চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেওয়ার সময় অন্য ব্যবসায়ীরা তাদের ধাওয়া করে। এরপর দামুড়হুদা থানা পুলিশ ও এলাকাবাসী পাশের মাঠ ঘেরাও করে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান, আটককৃতরা মলম পার্টির সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও সুযোগ নেই: মাহবুব-উল-আলম হানিফ





সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম