৩ দিনের সফরে বাংলাদেশে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব

বেনাপোল প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৪:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৫:১০

৩ দিনের সফরে বাংলাদেশে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ঢাকা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে আলাপন দম্পতি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুদস সালাম,ওসি পোর্ট থানা অপূর্ব হাসান ও ওসি ইমিগ্রেশন এসএম ইকবাল আহমেদ। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম জানান,বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন স্বস্ত্রীক তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। ঢাকায় হোটেল সোনাগাঁওয়ে রাত্রিযাপন শেষে বুধবার ঢাকা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থানকালীন সময়ে ভারতেশ্বরী হোমস এবং কুমুদিনী ট্রাস্ট পরিদর্শন করবেন। শুক্রবার পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পরিদর্শন শেষে ওই দিনই তিনি ভারতে ফিরে যাবেন বলে জানান নির্বাহী কর্মকর্তা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী