রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৪, ১১:৪১আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৪১

ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রো অঞ্চল এবং কৃষ্ণ সাগরের উপকূলবর্তী বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (৪ এপ্রিল) রাতভর চালানো হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে রাশিয়ার অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় স্লোবোজানস্কে গ্রামে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। এছাড়া  একটি খাদ্য কারখানায় হামলায় অন্তত ছয় কর্মী আহত হয়েছে।

দক্ষিণে ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরে তিনজন আহত হয়েছে। এছাড়া একটি ভবনে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং বাণিজ্যিক ভবন। ভবনের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে আরও চারজন।

শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার একটি এসইউ-২৫ বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের ১১০ তম যান্ত্রিক ব্রিগেড।

তার দাবি, ফ্রন্টলাইন যোদ্ধা ও বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রতিদিন বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৭০টি বোমারু বিমান হামলা চালায় রুশ বাহিনী।

জেলেনস্কি আরও বলেন, শান্তি স্থাপনের কোনও ইচ্ছে মস্কোর নেই। জুন মাসে সুইজারল্যান্ডে একটি বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলন রাশিয়া ছাড়াই সফল হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম