সাতক্ষীরায় ১৫ আইনজীবীর সাজা, দেড় ঘণ্টার ব্যবধানে জামিন

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৯:১০আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:১১

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় ১৫ আইনজীবীকে সাজা দেওয়া হয়। তাদের প্রত্যেককে দুই বছর ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া দুই আসামিকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় ঘোষণা করেন।তবে রায় ঘোষণার মাত্র দেড় ঘণ্টার মধ্যে আপিল শুনানি না হওয়া পর্যন্ত সাজাপ্রাপ্তদের জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিরুল ইসলাম।

দণ্ডাদেশপ্রাপ্ত আইনজীবীরা হলেন- সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহ আলম, সাবেক সাধারণ সম্পদক অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. শেখ তোহা কামালউদ্দিন হীরা, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. আকবর আলী, অ্যাড. অসীম কুমার মণ্ডল, অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. আব্দুস সামাদ (৪), অ্যাড. আনিছুজ্জামান আনিছ ও অ্যাড. সোহরাব হোসেন বাবলু।

বেকসুর খালাস পাওয়া আইনজীবীরা হলেন অ্যাড. সরদার সাঈফ ও অ্যাড. সাহেদুজ্জামান সায়েদ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর আইনজীবীরা সংঘবদ্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও ত্রাস সৃষ্টি করে। ওইদিনই নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফকরুদ্দীন আহমেদ এ ঘটনায় ১৭ জন আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ১৭ জনের মধ্যে ১৫ জন আইনজীবীর প্রত্যেককে দুই বছর ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া বাকি দুইজনকে খালাস দেন।

তিনি আরও জানান, মামলার রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আইনজীবীরা জেলা জজ আদালতে আপিল করেন। পরে জেলা ও দায়রা জজ জেয়ার্দ্দার আমিরুল ইসলাম আপিল শুনানি না হওয়া পর্যন্ত তাদের প্রত্যেকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের