যশোরে উপজেলা বিএনপির সেক্রেটারিসহ ২৮ নেতাকর্মী আটক

যশোর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৯:১৫আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৯:১৫

-

যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ২৮ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ (গোয়েন্দা)।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারের হাসান মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি বোমা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। পুলিশ ২৮ জনকে আটকের কথা বললেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের দাবি আটকের সংখ্যা ৩৯ জন।

যশোর জেলা ডিবি পুলিশের ওসি ইমাউল হক বলেন, পুলিশের কাছে খবর ছিল হাসান মার্কেটের দ্বিতীয় তলায় একটি গোপন বৈঠকে জামাত শিবির ও বিএনপির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির ২৮ নেতাকর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫টি বোমা।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির কমিটি পুণর্গঠনের বিষয়ে আলোচনা সভা করছিলেন নেতা-কর্মীরা। এসময় ডিবি পুলিশ শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ৩৯ জনকে আটক করে।

/জেবি/

আরও পড়তে পারেন: বরগুনায় আশ্রয়ণ কেন্দ্রের ৩৪টি ঘরের টিনসহ মালামাল লুট

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী