খুলনা পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ, আটক ১

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ০০:৪০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০০:৪৭

খুলনা পিটিআই প্রশিক্ষক গুলিবিদ্ধ, আটক ১ খুলনা মহানগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষক (ইন্সট্রাক্টর-শারীরিক শিক্ষা) মাহবুব মোস্তফা (৩৬) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে পিটিআই মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

আহত ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে খুলনা পিটিআইতে কর্মরত রয়েছেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাহবুব মোস্তফাকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। গুলিটি তার শরীরের পেছনে কোমরের নিচে বিদ্ধ হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনের নাম দেওয়া হয়েছে। রাতেই অভিযান চালিয়ে পিটিআই থেকে সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা পিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চত্বরের বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে দু’জন পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফার স্ত্রী আসমা আক্তার ইতি জানান, এজাহারে দেওয়া আসামিরা দুইবার তাকে হত্যার হুমকিও দিয়েছে। তিনি অবিলম্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। 

গুলিবিদ্ধ ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফা জানান, পিটিআইয়ের সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদার, প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক এ কে এম গোলাম মোস্তফা ও ইন্সট্রাক্টর প্রভাষ কুমার দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ২০ দিন আগে তাকে অন্যায়ভাবে জয়পুরহাটে বদলি করা হয়েছে।

তিনি আরও জানান, সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ভাড়া করা লোক দিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

পিটিআই’র অপর ইন্সট্রাকটর বিমল কৃষ্ণ সরকার জানান, ইন্সট্রাক্টর প্রভাষ কুমার ও সুপারিনটেন্ড আব্দুস সালাম শিকদারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ সব ব্যাপারে প্রতিবাদ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক