চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় স্থানীয় পত্রিকার সম্পাদক কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:১২

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় স্থানীয় পত্রিকার সম্পাদক কারাগারে

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আলোচিত ‘দৈনিক আমাদের সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন রতনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক ড. এ বি এম মাহমুদুল হক এ আদেশ দেন।  চাঁদাবাজির একটি মামলায় জামিন নিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, পত্রিকায় মিথ্যা সংবাদ ছাপানোর ভয় দেখিয়ে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামের কাছে গত ৮ মার্চ মোটা অংকের চাঁদা দাবি করে দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন। চাঁদার টাকা না দিলে পত্রিকায় সিরিজ রিপোর্ট ছাপানোর ভয় দেখানো হয়।

পরদিন রাত ৮টার দিকে চাঁদার টাকা আদায়ের সময় শহরের শ্রীমন্ত টাউন হলের সামনে থেকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা শুভ নামে রতনের এক সহযোগীকে চাঁদার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় পালিয়ে রক্ষা পায় সম্পাদক রুহুল আমিন রতনসহ ৩ জন। এ ঘটনায় স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই সম্পাদক রুহুল আমিন রতন গ্রেফতার এড়াতে আত্মগোপন করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর চাঁদাবাজির এই মামলায় রুহুল আমিন রতন সোমবার দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা  নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন রতনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের কাছে চাঁদা আদায় করতে না পেরে পত্রিকায় ভুয়া রির্পোট করাসহ বিভিন্ন অভিযোগে তার নামে প্রায় ১৫টি মামলা রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নাটোরে আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম