মোরেলগঞ্জে যাত্রীবাহী ট্রলার ডুবি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৯:২০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:৫৬

মোরেলগঞ্জে যাত্রীবাহী ট্রলার ডুবি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘ট্রলারডুবিতে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা দাবি করছেন। পুলিশ, দমকল বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।’

তিনি আরও জানান,  ট্রলার ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যে ওই কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে জেলা প্রশাসনের তিন কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একজন করে রাখা হয়েছে। এই কমিটিকে কার গাফলতিতে কিভাবে ট্রলারটি ডুবল তা তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

 ট্রলার ডুবির পর চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ৩০/৪০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা নদী থেকে অন্তত ত্রিশ জনকে উদ্ধার করেছেন। ট্রলারটি যাত্রী নিয়ে ছোলুমবাড়িয়া খেয়াঘাট থেকে পুরাতন থানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল।

মৃত ওই চার নারী হলেন, বিউটি (৩৮), পেয়ারা (৫০), সুফিয়া (৭৫)ও নাদিরা (৪৪)। তবে তাদের বাড়ি কোথায় তা এখনো জানা যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম চার নারীর লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন, এছাড়া উদ্ধারকৃতদের মধ্যে এক নারী ও শিশুকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর এক নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল সাড়ে দশটার দিকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ছোলমবাড়ি খেয়াঘাট থেকে থানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।সোয়া দশটার দিকে ট্রলারটি থানাঘাটের কাছাকাছি আসলে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতির নৌবাহিনীর জাহাজের ঢেউয়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

/জেবি/

আরও পড়তে পারেন: আতিয়া মহল বুঝিয়ে দেওয়া হলো পুলিশকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী