যশোরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ১৪:২৬আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৪:২৭

যশোর যশোর সদরের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকায় থেকে আব্দুর রহমান ওরফে রুমান (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমান পুলিশের সোর্স হিসেবে কাজ করতো বলে নিহতের পরিবার এবং স্থানীয়রা জানিয়েছে। তবে রুমান পুলিশের সোর্স হিসেবে কাজ করার বিষয়টি জানা নেই থানার ওসির।
নিহত রুমান যশোর সদরের সীতারামপুর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলী ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে চান্দের মোড় এলাকায় ভৈরব নদের পাড়ে শিশুরা খেলতে গিয়ে ওই যুবককে কেউ টেনে-হিঁচড়ে নদীতে নিতে যেতে দেখে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। একইসঙ্গে ওই এলাকায় রুমানের শ্বশুর আমিনুরের বাড়িও খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ভৈরব নদের মাঝ বরাবর নেমে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করে।
নিহতের বড়ভাই রাজিব এবং শাশুড়ি সুমি খান জানান, বৃহস্পতিবার বিকালে রুমান তার বাড়ি সীতারামপুর থেকে বের হন। রাত ১০টার দিকে রুমানের সঙ্গে তার স্ত্রীর শেষ কথা হয়। সে সময় স্ত্রীকে জানান- তিনি ঝুমঝুমপুর এলাকার বটতলায় রয়েছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিল।
কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। নিহতের বুক, পেট এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম