বাগেরহাটে ট্রলারডুবি: নিখোঁজ ৩ নারীর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ১৫:৪২আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৫:৪৪

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উদ্ধারকারীরা পানগুছি নদীর দুর্ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরত্বের বিভিন্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ৪ দিনে নারী শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হলো।

ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান শুক্রবার উদ্ধার করা নিহতরা হলেন, শরণখোলা উপজেলার কেজুরতলা গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩৫), মোড়েলগঞ্জের বারুইখালী গ্রামের বশির উদ্দিনের স্ত্রী লাবণী আক্তার (২০) ও খলিলুর রহমানের স্ত্রী নাছরিন বেগম (৩২)। এখনও ১০ মাস বয়সী শিশু রাহাত এবং ৬ বছর বয়সী হাসিব নামে দুই শিশু নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। তাদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা পানগুছি নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

এখন পর্যন্ত যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী, ২ জন শিশু ও ৫ জন পুরুষ রয়েছে। শনাক্ত করার পর পুলিশ স্বজনদের কাছে লাশ হস্থান্তর করেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মঙ্গলবার ট্রলারডুবির পর স্বজনদের মাধ্যমে তথ্য নিয়ে ২১ জনের নিখোঁজের তালিকা তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ২ শিশু নিখোঁজ আছে। যারা নিখোঁজ রয়েছে এবং যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায় বলেও পুলিশ জানায়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম