বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১১:১৯আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১১:১৯

বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ দুই জন আটক বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মসজিদের পিছনের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- সারসা উপজেলার কিরতিপুর গ্রামের নুর ইসলামের ছেলে শামিম (২১)ও বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে হোসেন (২৫)। তারা দুই জন স্বর্ণ পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।  

বিজিবি জানায়, গোপন একটি সংবাদে জানা যায় বেনাপোল গাজীপুর গ্রামের একটি বাড়িতে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে ওই গ্রামের একটি বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। 

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খবির উদ্দিন ১৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

/এফএস/ 

আরও পড়ুন- 

কোটবাড়ীর আস্তানায় ২ জঙ্গি ছিল: ডিআইজি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম