সাতক্ষীরায় বাঁধ ভেঙে মৎস্য ঘেরসহ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১২:৫৩আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১২:৫৩

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পাশের একটি গ্রাম ও ২০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

বাঁধা ভেঙে গ্রাম প্লাবিত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে দুই শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা আকবর ঢালী জানান, ভোর রাতে প্রবল জোয়ারে চাকলা গ্রামের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে ধসে পড়ে। এতে পুরো গ্রামসহ ২০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থল থেকে জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে বাঁধের প্রায় ২০০ ফুট এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

তিনি আরও জানান, দুই শতাধিক এলাকাবাসীদের নিয়ে বাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গত দুই বছরে একই স্থান থেকে একাধিক বার বাঁধ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কোনও কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি বলেও অভিযোগ করেন তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান