রবিবার যশোরে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। গত বছরের তুলনায় এবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২১ হাজার পরীক্ষার্থী কমেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, এবার যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৪ হাজার ১২৯ শিক্ষার্থী। গতবছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর শিক্ষাবোর্ডের আওতায় খুলনার বিভাগের ১০ জেলার ৫৬৯টি কলেজ থেকে ১ লাখ ৪ হাজার ১২৯ জন এইচএসসি পরীক্ষা দিচ্ছে। ২১৩টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে ৬৩ হাজার ৬৫১ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে ২২ হাজার ৫৪০ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থী ১৭ হাজার ৯৩৮ জন।
/এমও/








