সরকারি গম পাচারের চেষ্টার অভিযোগে খাদ্য কর্মকর্তা গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ২০:২২আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২০:২২

সরকারি গম পাচারের চেষ্টার অভিযোগে খাদ্য কর্মকর্তা গ্রেফতার

সরকারি গুদামের ১০ টন গম পাচারের চেষ্টার অভিযোগে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেনকে গ্রেফতারের পর কোর্টে চালান দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে চালান দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর থানার ওসি মশিউর রহমান।

নাটোর থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার বিকেলে নিয়ম বহির্ভূতভাবে নাটোর সদর খাদ্য গুদাম থেকে ১০ টন গম পাচারের প্রস্তুতি নেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কর্মকর্তারা খাদ্য গুদামে তল্লাশি চালায়। রাত ১২টা পর্যন্ত এ তল্লাশি চলে। এসময় কর্মকর্তারা জানতে পারেন প্রশাসনের অনুমোদন ছাড়া ১০ টন গম খাদ্য গুদাম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। পরে ট্রাকসহ গমগুলো আটক করে পুলিশ। এ ঘটনায় নাটোর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক বাদী হয়ে রাত ১২টার দিকে শাহাদত হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে শাহাদত হোসেনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় শিশু চুরির ঘটনায় মামলা করবে না পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম