বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা কাজে লাগবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ১৭:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:০৭

বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা কাজে লাগবে না: হানিফ

বিএনপির ভারত বিরোধী রাজনৈতিক খেলা এবার কাজে লাগবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি বলছে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের ক্ষতি হবে। ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সফর আছে সেখানে সমস্যা সমাধানে দ্বি-পাক্ষিক আলোচনা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ফিরে সফরকালীন সময়ে যে চুক্তি স্বাক্ষর হবে তা সম্পর্কে অবশ্যই জানাবেন। বুধবার দুপুরে সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘যার হাত ধরে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছে সেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে কখনো দেশের স্বার্থবিরোধী চুক্তি হবে না। ২০০২ সালে বিএনপি চীনের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছিল সে সময় তারা কি জাতির কাছে তা খোলাসা করেছিল? সে চুক্তির ফলে আমাদের সামরিক শক্তি কি চীনের দখলে চলে গেছে? এমন কিছু ঘটেছে কি? এই ধরনের কাল্পনিক অভিযোগ করে জনগণকে বিব্রত করে রাজনৈতিক সুফল পাওয়া যাবে না।’

সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে  আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির আজিজ মার্কা নির্বাচন, মাগুড়া ও তেজগাঁর নির্বাচন দেশবাসী দেখেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন কোনও দিনই সুষ্ঠু নির্বাচন করতে পারেনি এবং করেনি। তাদের মুখে সুষ্ঠু নির্বাচন কথাটা মানায় না। জাতি তাদের কাছ থেকে কিছু আসা করে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকউজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবাদত হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: অপহরণের ২০ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম