যশোরের শার্শায় হেরোইন ও অস্ত্রসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ১৭:২১আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৭:২১

যশোরের শার্শা উপজেলার নাভারন থেকে এক কেজি হেরোইন, একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আলমগীর হোসেন বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নাভারণ ডিগ্রি কলেজের সামনের যাত্রী ছাউনির পাশ থেকে তাকে আটক করা হয়।

হেরোইন ও অস্ত্রসহ আটক ১ আটক আলমগীর শার্শার ডিহি ইউনিয়নের টেংলারী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তার নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাভারণ ডিগ্রি কলেজের সামনে যাত্রী ছাউনির পাশে মাদক ও অস্ত্র বেচাকেনার খবর পেয়ে অভিযান চালিয়ে আলমগীর হোসেন বাবুকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি প্যাকেট তল্লাশি করে এক কেজি হেরোইন, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অস্ত্র, গুলি ও হেরোইনসহ আলমগীর হোসেন নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার নামে ডাকাতি, মাদক, অস্ত্র ও সন্ত্রাসী ঘটনায় যশোরের বিভিন্ন থানায় ডজনের উপরে মামলা রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম