যশোরে বিচারকের প্রত্যাহার দাবিতে আদালত বর্জনের কর্মসূচি

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ১৯:২০আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৯:২১

যশোর যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) ও কিশোর আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের প্রত্যাহার দাবি করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির নেতারা। একইসঙ্গে তাকে প্রত্যাহার করা না হলে ওই আদালত অনির্দিষ্টকালের জন্যে বর্জনেরও ঘোষণা দেওয়া হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে আইনজীবী সমিতির জরুরি সাধারণসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচারক মঞ্জুরুল ইমাম বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অসদাচরণ করেন। এছাড়া তিনি বিচারিক মনোভাবও পোষণ করেন না।’

তিনি আরও বলেন,‘দীর্ঘদিন ধরে তিনি এ সব আচরণ করায় আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে জরুরি সাধারণসভা আহ্বান করা হয়।’

জরুরিসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, অবিলম্বে ওই বিচারককে প্রত্যাহার করতে হবে। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা তার আদালতে যাবেন না।

সংগঠনের সভাপতি অ্যাড. শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে জরুরি সাধারণসভায় অন্যদের মধ্যে সাবেক সভাপতি অ্যাড. দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, সালাহউদ্দিন স্বপন, মাহবুব আলম বাচ্চু, অ্যাড. আবু মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুরসহ অনেকেই বক্তৃতা রাখেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম