কেশবপুরে দুইদল ডাকাতের গোলাগুলিতে নিহত ১

যশোর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৩:৩০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৩:৪৭

যশোর যশোরের কেশবপুরে দুইদল ডাকাতের গোলাগুলির সময় ইউনুছ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আসরাফ হোসেন নামে এক ব্যক্তি আহত হয়। পুলিশের দাবি, দুইদল ডাকাতের  মধ্যে গোলাগুলির সময় এ হতাহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলির মোড়ে রাস্তার ওপর এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি রাম দা ও রশি (দড়ি) উদ্ধার করেছে।
ইউনুছ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মণিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আর আহত ব্যক্তি হলেন আশরাফ হোসে কেশবপুরের দেউলি গ্রামের আব্বাস আলীর ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী।
কেশবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘পুলিশ খবর পায় দেউলি মোড়ে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি চলছে। এ সময় পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদের প্রায় সবাই পালিয়ে যায়। পরে সেখানে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।’
এদিকে বন্দুকযুদ্ধ, হত্যা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কেশবপুর থানায় তিনটি মামলা হয়েছে বলে জানান থানার ওসি।

কেশবপুর থানা পুলিশ বলছে, নিহত ইউনুছের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। আর আহত আশরাফের বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা আছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. আব্দুর রশিদ বলেন, গুলিবিদ্ধ ইউনুছ হাসপাতালে আনার আগেই মারা গেছে।
হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. মো. মোসলেম উদ্দিন বলেন, আহত আশরাফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম