নিজের বাল্যবিয়ে আটকে দিলো কিশোরী

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ০১:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০১:৩৯
image

প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে আটকে দিয়েছে রত্না ‘স্যার, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার বিয়ের বয়স হয়নি। আমি আরও লেখাপড়া করতে চাই। কিন্তু আমার পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না। আমার বিয়েটি আপনি বন্ধ করুন।’ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে এভাবেই কথাগুলো ফোনে বলেছিল রত্না খাতুন (১৬) নামের এক কিশোরী। আর তার ওই সাহসী পদক্ষেপের পর প্রশাসনের সক্রিয়তায় বাল্যবিয়েটি বন্ধ করা সম্ভব হয়।   

উপজেলার আড়পাড়া গ্রামের অধিবাসী রত্নার বিয়ে ঠিক করে ফেলেছিলেন তার বাবা বাক্কু মিয়া। কিন্তু রত্না আরও লেখাপড়া করতে চায়। তাই যে কোনোভাবেই হোক, বিয়ে ঠেকানোর চেষ্টা চালায় সে। সাহায্যের প্রত্যাশায় বুধবার (২৬ এপ্রিল) বিকালে রত্না ইউএনও ছাদেকুর রহমানকে ফোন করে।

প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ থানার সহকারি কর্মকর্তা (এসআই) নিরব হোসেনের সঙ্গে উপস্থিত হন রত্নার বাড়িতে। তারা রত্নার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

এ প্রসঙ্গে ছাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটি বিকালে তার বিয়ে বন্ধ করার জন্য আমাকে ফোন করে। এরপর বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি মেয়েটির বাড়িতে যাই। পরিবারের লোকজনকে বুঝিয়ে তার বিয়ে বন্ধ করি। মেয়েটি লেখাপাড়া করতে চায়। সমাজের অন্য মেয়েরা যদি এভাবে বাল্যবিয়ের বিরুদ্ধে এগিয়ে আসে, তাহলে একদিন এ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব হবে।’

/এসএমএ/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম