কলেজছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটালো প্রত্যাখ্যাত যুবক

মংলা প্রতিনিধি
০১ মে ২০১৭, ২০:২৬আপডেট : ০১ মে ২০১৭, ২১:০০

কলেজছাত্রীকে হাতুড়ি দিয়ে পেটালো প্রত্যাখ্যাত যুবক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মংলায় এক কলেজছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে প্রত্যাখ্যাত যুবক অসিম ঘোষ (২৮)। সোমবার (১ মে) ভোররাতে চাদপাই ইউনিয়নের তালতলা গ্রামে বাসায় ঢুকে ওই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে সে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী খুলনা জেলার রুপসা ডিগ্রি মহা বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এদিকে এ ঘটনায় পুলিশ অসিম ঘোষকে আটক করেছে। অসিম একই এলাকার মন্টু ঘোষের ছেলে।

মংলার থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা উপজেলার চাদপাই ইউনিয়নের অসিম ঘোষ একই এলাকার  কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় অসিম। এরই ঘটনার জেরে সোমবার ভোররাতে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয় অসিম।

পরে অসিম হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। ওই ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে অসিম পালিয়ে যায়। এরপরে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে মংলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে পরে ওই ছাত্রীকে খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম