ডিপিএসের কথা বলে তালাকনামায় স্বাক্ষর!

ঝিনাইদহ প্রতিনিধি
০২ মে ২০১৭, ১৯:৩৭আপডেট : ০২ মে ২০১৭, ১৯:৩৭

শাহানারা বেগম নিজের অজান্তেই স্বামীকে সাড়ে তিন মাস আগে তালাক দিয়েছেন স্ত্রী। সমিতির ডিপিএসের কাগজে স্বাক্ষরের কথা বলে জালিয়াতি করে নিরক্ষর স্ত্রীকে দিয়ে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নিয়েছেন স্বামী। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ফাজিলপুর গ্রামে। এ ঘটনায় স্ত্রী শাহানারা বেগম মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে স্ত্রী শাহানারা বেগম উল্লেখ করেছেন, তার মা-বাবা, ভাই-বোন কেউ নাই। শ্বশুর-শাশুড়ি তার ওপর নানাভাবে অত্যাচার করে আসছিল। তিনি লেখাপড়া জানেন না।  স্বামী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মিলন শেখ সাড়ে তিন মাস আগে সমিতিতে ডিপিএস করার নাম করে তাকে দিয়ে একটা কাগজে স্বাক্ষর করিয়ে নেন। এরপর সোমবার (১ মে) সন্তানদের ঘরে আটকে রেখে শাহানারাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। পরে শাহানা আবারও ওই বাড়িতে গেলে স্বামী ফের তাকে মারপিট করেন।

আহত শাহানারা বেগম বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জালিয়াতি করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেওয়ায় ও সন্তানদের কেড়ে নিয়ে নিষ্ঠুর আচরণ করায় তিনি এ ঘটনার বিচার চেয়েছেন।

ডিপিএসের কথা বলে তালাকনামায় স্বাক্ষর! শাহানারা বেগম আরও অভিযোগ করেন, তার স্বামী ভণ্ড পীর সেজে বাবা গনি মাস্তানের নামে কবিরপুর নতুন ব্রিজের পাশে সরকারি খাস জমি দখল করে একটি আস্তানা গড়ে তুলেছেন। কবিরাজী চিকিৎসা নিতে সেখানে প্রতি বৃহস্পতিবার শতশত নারী পুরুষের ঢল নামে।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি জানান, তার কাছে শাহানারা নামে এক নারী সশরীরে এসে লিখিত অভিযোগ দিয়েছেন। তার মাথায় ক্ষতস্থানে ব্যান্ডেজ করা। তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই নারীর লিখিত অভিযোগটি শৈলকুপা থানার ওসি বরাবর পাঠানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম